শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জীবননগরে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: August 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জীবননগরে আলোচনা সভা 

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর থানার আয়োজনে সোমবার (২৮শে আগস্ট) সকাল ১১টার সময় জীবননগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, পৌরমেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network