জীবননগরে গাঁজাসহ দুই যুবক পুলিশের হাতে আটক

আপডেট: September 25, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

জব্দকৃত আলামতসহ পুলিশের মাঝে আটককৃত দুই আসামি » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৫শে সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের নারায়ণপুর তিন রাম্তার মোড় হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বাজারপাড়ার মো. নুরুল হকের ছেলে মো. ইসমাইল হোসেন (২৮) এবং মো. পাংখী মিয়ার ছেলে মো. শাহিন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই মো. নাহিরুল ইসলাম, এসআই এস এম রায়হান এবং এএসআই মো. সাইদুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবারে দুপুর দেড়টার সময় জীবননগর পৌরশহরের নারায়ণপুর তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকারে জীবননগর বাসস্ট্যান্ড অভিমুখী একটি ফ্রিডম ১০০ সিসি (চুয়াডাঙ্গা হ ১১-৫৮১৪) মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই যুবককে জিজ্ঞাসাবাদের পর তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় ৭০০ গ্রাম গাঁজা। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি। এ ঘটনায় আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network