২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
জীবননগরে গাঁজা ও তাড়িসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ বরিশালে বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, ফাঁকা মিলল অনেকের চেয়ার বাউফলে বিএনপি-জামায়াত উত্তেজনার মুখে অবরুদ্ধ সেতুমন্ত্রী গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন বাকেরগঞ্জে গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুরীর বিরুদ্ধে হত্যা মামলা গ্রাম আদালতের কার্যক্রমে কমছে অপরাধ, বাড়ছে সামাজিক শান্তি : ইউএনও আলী সুজা

জীবননগরে গাঁজা ও তাড়িসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

আপডেট: মে ১৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর থেকে তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের হেফাজত হতে উদ্ধার করা হয়েছে ২০ গ্রাম গাঁজা ও ২ লিটার তাড়ি। মঙ্গলবার (১৯শে মে) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার দেহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দেহাটি এলাকায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি টিম।

অভিযানকালে দেহাটি গ্রামের মসজিদপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৯) এবং মৃত আব্দুস সাত্তারের ছেলে রহুল আমিনকে (৬৫) আটক করে তাদের দুজনের হেফাজত হতে ১০ গ্রাম করে মোট ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একই এলাকার মৃত ইউনুস সাহ-এর ছেলে রসুল সাহকে (৩৫) আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২ লিটার তাড়ি।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিন জনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রাম কারাদণ্ড ও ৫০০০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network