শিরোনাম
মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড পিরোজপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল উদ্ধার

জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

আপডেট: August 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে হেনা কনজ্যুমার প্রডোক্টসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানটি।

অবৈধভাবে টয়লেট্রিজ সামগ্রী তৈরি ও বাজারজাত করায় সোমবার দুপুরে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকায় টয়লেট্রিজ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

তদারকিকালে যথাযথভাবে লাইসেন্স না করে ও মিথ্যা তথ্য দিয়ে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ারজেল জাতীয় সামগ্রী তৈরি ও বাজারজাত করায় মাসুদ রানার প্রতিষ্ঠান হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয় এবং অতিদ্রুত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও র‍্যাবের একটি টিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network