শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জীবননগরে নগদ কর্মীর কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনতাই

আপডেট: March 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মোবাইল ব্যাংকিং নগদ কর্মীর নিকট হতে ২ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‍উঠেছে। শনিবার (২২শে মার্চ ২০২৫) আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর-কয়া সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত নগদের কর্মী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের হাবিল উদ্দিনের পুত্র মো. রাব্বি হোসেন (২৫)।

এ বিষয়ে নগদ কর্মী রাব্বি হোসেন বলেন, মোটরসাইকেলে বেনিপুর হতে কয়া গ্রামের দিকে যাচ্ছিলাম। এসময় অপর দিক থেকে হেঁটে আসা তিনজন ব্যক্তি মোটরসাইকেলের সামনে এসে গতিরোধ করে। তারা আমার কাছে থাকা টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমি টাকার ব্যাগ না দেওয়ায় ছিনতাইকারীরা দেশীয় হাসুয়া দিয়ে আমাকে কোপ মারার চেষ্টা করে এবং ব্যাগটি কেটে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবরটি শোনা মাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেই সাথে রাব্বিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া নগদ কর্তৃপক্ষ থানায় আসে এবং বিষয়টি নিয়ে আলোচনা করে। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network