শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জীবননগরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট: March 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি

চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০শে মার্চ ২০২৫) বেলা ১১টার দিকে জীবননগর পৌরশহরের নারায়ণপুর মোড় এলাকার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জানা যায়, জীবননগরে পরিত্যক্ত একটি বাঁশের বেড়ার টিনসেডের ঘর ভাঙা ও মাটি কাটার কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। এসময় তারা ওই ঘরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পোটলা দেখতে পায়। পরে সেটি খুলে অস্ত্র দেখতে পেয়ে শ্রমিকরা ঘর মালিক জাকাউল্লাহকে বিষয়টি জানান। পরে ঘর মালিক এসে জীবননগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মডেল মসজিদের পিছন হতে নীল রঙের একটি প্লাস্টিকের পলিথিনের ভিতর মোড়ানো অবস্থায় ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ ১টি ৭.৬২ পিস্তল উদ্ধার করা হয়। যাহার গায়ে ইংরেজিতে মেড ইন ইউএসএ লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network