জীবননগরে পুলিশ পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

আপডেট: January 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারক গ্রেফতার হয়েছে। সোমবার (১৫ই জানুয়ারি ২০২৪ খ্রি.) বিকালে উপজেলার কন্দর্পপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হোসাইন (৩৯) লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন দেবীপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।

পুলিশ জানায়, জীবননগর থানাধীন কন্দর্পপুর গ্রামের তৌহিদ মণ্ডলের ছেলে মিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে নাজমুল হোসাইন নামের এক ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জ পিবিআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করেন। তার কথাবার্তা সন্দেহজনক হলে মিরাজুল ইসলাম বিষয়টি নিকটস্থ হাসাদাহ ক্যাম্পের পুলিশকে জানান। খবর পেয়ে হাসাদাহ পুলিশ ক্যাম্পের এসআই দিদারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজমুল হোসাইনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন। এসময় তাকে গ্রেফতার করে জীবননগর থানায় নিয়ে আসা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান জানান, ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী নাজমুল হোসাইনের বিরুদ্ধে জীবননগর থানায় পেনাল কোডের ১৭০/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network