শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জীবননগরে ফেন্সিডিলসহ নারী আটক

আপডেট: April 19, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ সায়রা খাতুন (৪২) নামের এক নারীকে আটক করেছে। শুক্রবার (১৮ই এপ্রিল ২০২৫) বিকালে কালা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সায়রা খাতুন জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের স্কুলপাড়ার মোকলেছুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই রুবেল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার বিকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কালা গ্রামের ব্যাকপাড়ার একটি মেহগনি বাগানের সামনে ধোপাখালী-জীবননগর সড়কের উপর হতে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করা হয়।

আটক নারীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক শনিবার সকালে তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network