শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

জীবননগরে ফেন্সিডিলসহ যুবক আটক

আপডেট: January 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিলসহ সুমন আলী (৩৭) নামের একজনকে আটক করেছে। মঙ্গলবার (৩১শে ডিসেম্বর ২০২৪) রাতে তাকে আটক করা হয়। আটক সুমন আলী জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাত ১০টার দিকে জীবননগর টু চ্যাংখালী সড়কের রাজনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৭৩ বোতল ফেন্সিডিলসহ সুমন আলী নামের একজনকে আটক করা হয়।

আটক সুমন আলীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network