শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

জীবননগরে যুবদলের উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

আপডেট: September 21, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমদু হাসান খান বাবুর পক্ষে জীবননগরে ধানের শীষের লিফলেট বিতরণ করেছে যুবদলের নেতাকর্মীরা। রবিবার (২১শে সেপ্টেম্বর) সকাল ১০টার সময় পৌরশহরের আখসেন্টার এলাকা থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন। পরে সেখান থেকে প্রধান সড়ক ধরে জীবননগর বাজারে লিফলেট বিতরণের সময় বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি জনসাধারণের কাছে তুলে ধরা হয়।

এসময় যুবদলের নেতারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি ১৬-১৭ বছর ধরে চুয়াডাঙ্গার মানুষের জন্য কাজ করছেন। তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রীও হবেন।

নেতারা আরও বলেন, বাবু খান একজন সৎ মানুষ। তিনি কোনো দুর্নীতি করেন না, ভবিষ্যতেও করবেন না। তিনি মন্ত্রী হলে জীবননগরসহ চুয়াডাঙ্গা তথা খুলনা বিভাগের উন্নয়ন হবে। এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ শামীম, সরোয়ার হোসেন ও মিনাজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আলিম, মিঠু ও ইউনুস, যুবদল নেতা ইয়াদুল, রাজা মালিথা, টিপু সুলতান, সাইদুর, মিনা, সাঈদ প্রমুখ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network