শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

জীবননগরে ১০৭ বোতল ফেন্সিডিলসহ এক কিশোর আটক

আপডেট: June 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিলসহ এক কিশোরকে আটক করেছে। সোমবার (২৭শে জুন) দুপুরে উপজেলার রায়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাকিল মিয়া (১৭) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের ফারুকের ছেলে।

পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নির্দেশে এসআই কেরামত আলী, এএসআই সাইদুজ্জামান, এএসআই মোখলেছুর রহমান এবং এএসআই ইউনুস আলী সঙ্গীয় ফোর্সসহ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরে গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ওই গ্রামের একটি ধানক্ষেতের সামনে রায়পুর টু খালিশপুরগামী পাকা রাস্তার উপর পেয়ারাভর্তি একটি আলমসাধুর গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করা হয়। আটক করা হয় আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর শাকিলকে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network