জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান গ্রেফতার

আপডেট: January 4, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

নাশকতা মামলায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান (৩০) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি ২০২৪ খ্রি.) দুপুরে উথলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিল্লুর রহমান উথলী গ্রামের মাঝের পাড়ার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, জীবননগর থানার এসআই শাহিনুর রহমান গোলদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার দুপুরে উথলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গত ২৯শে অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে জীবননগর থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামি জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network