শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জীবননগর সীমান্ত থেকে ভারতীয় মদ ও ক্যান্সারের ওষুধ উদ্ধার

আপডেট: April 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ ও ২৫ পিস ক্যান্সারের ওষুধ উদ্ধার করেছে নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা। মঙ্গলবার (১লা এপ্রিল ২০২৫) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন নতুনপাড়া বিওপির নায়েক জয়নাল আবেদীনের নেতৃত্বে বিজিবির একটি দল সোমবার দিবাগত রাত ১২টা ২০মিনিটের সময় জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের মেইন পিলার ৬৭ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের শওকতের পুকুরপাড় হতে আসামিবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ এবং ২০ পিস Azacitidine for Injection (100 Mg) ও ৫ পিস Vinblastine Sulphate Injection (10Mg)-সহ মোট ২৫পিস ভারতীয় ক্যান্সারের ওষুধ উদ্ধার করা হয়।

আমিনুর রহমান নয়ন সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network