শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

জুমার নামাজে যাওয়ার সময় বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

আপডেট: June 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বগুড়ার শাজাহানপুরে আবু হানিফ প্রামাণিক মিস্টার (৩৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাকপাল স্ট্যান্ডে স্থানীয় জামে মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ প্রামাণিক মিস্টার বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং শাজাহানপুর উপজেলার শাকপালা গ্রামের আরমান প্রামাণিকের ছেলে।জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার কারণ জানতে পারলে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

সরেজমিনে গিয়ে এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে ভয়ে তারা কেউ কথা বলেননি। তবে দলীয় কোন্দল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অনেকে ধারণা করছেন। আবু হানিফ প্রামাণিক মিস্টারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি। হত্যায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network