শিরোনাম
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান বরিশালে খামারির হাঁসের বাচ্চা ছিনতাই করে পালানোর সময় আটক ২

জ্বালানি তেল না পেয়ে পিরোজপুরে সড়কে বিক্ষোভ

আপডেট: April 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় জ্বালানি তেল সরবরাহ না পাওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মোটরসাইকেলচালকরা পেট্রল পাম্পের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় ডিজেল ও অকটেনের তীব্র সংকট চলছিল।বৃহস্পতিবার সকালে হাওলাদার ফিলিং স্টেশনে তেল পাওয়ার আশায় কয়েক হাজার মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালক ভিড় করেন। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে এবং পাম্প কর্তৃপক্ষ তেল শেষ বলে জানালে বিক্ষোভে ফেটে পড়েন চালকরা। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।
এ সময় ঢাকা, বরিশাল, পিরোজপুর, খুলনাসহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।সড়কের দুই পাশে শত শত বাস, ট্রাক ও অ্যাম্বুল্যান্স আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাম্পে দ্রুত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হয়। এরপর তিন ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এ সময় মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ‘জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফুয়েল কার্ড, গাড়ির বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network