শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ঝালকাঠিতে ইফতারের সময়ে ডাকাতির চেষ্টা, রুখে দিল জনতা

আপডেট: March 9, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি শহরের ডাক্তার পট্টিতে ইফতারের সময়ে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই এলাকার লোকজন কিছুটা আঁচ করতে পেরে ডাকাতদলকে ঘিরে ফেলে।এসময় ডাকাতরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি নীল রংয়ের পিকআপ ভ্যান ডাক্তারপট্টিতে থামিয়ে রাখে। ১০ মিনিট যেতে না যেতে বাজারে প্রবেশের রাস্তায় একটি জুয়েলারি দোকানের সাঁটারের তালা কাটার চেষ্টা করে। ওই এলাকার লোকজন ডাকাত সন্দেহ করে ঘিরে আটকানোর চেষ্টা করে। ডাকাতদল অবস্থা বেগতিক দেখে হাত বোমার বিস্ফোরণ ঘটাতে থাকে। বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে।

একদল স্থানীয় যুবক তিনতলা ভবনের ছাদে উঠে ডাকাত লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। উপায় না পেয়ে ডাকাতদল আরও কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে বেপরোয়া গতিতে নীল রংয়ের পিকআপটি চাঁদকাঠি হয়ে বরিশালের দিকে চলে যায়।

সদর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সন্ধ্যায় ইফতারের জন্য সবাই যে যার মতো ব্যস্ত ছিল। সেই সুযোগে ডাকাতির পরিকল্পনা ছিল, কিন্তু তা স্থানীয়দের সচেতনতার কারণে পিছু হটতে বাধ্য হয়েছে। আমরা সিসি ফুটেজ সংগ্রহ করে সনাক্তকরণের চেষ্টা করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network