শিরোনাম
আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের কর্মিসভায় ছাত্রলীগের হামলা

আপডেট: November 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠিতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মিসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ধানসিঁড়ি ইকোপার্কে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু ভিভিও কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন।

হামলায় যুব অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ মুসা, বরিশাল জেলা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি রনি খন্দকার ও ঝালকাঠি জেলা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. ফয়সাল আহম্মেদ আহত হয়। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, ঝালকাঠি জেলা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মিসভার আয়োজন করে শহরের বাইরে ধানসিঁড়ি ইকোপার্কে। সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু। এ সময় ঝালকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী অতর্কিত লাঠিসোঁটা নিয়ে সভায় হামলা চালায়। ছাত্রলীগ নেতাকর্মীদের পিটুনিতে আহত হয় ছাত্র ও যুব অধিকার সংরক্ষণ পরিষদের তিন নেতা। কর্মিসভার মাইকও ভাঙচুর করা হয়।

আহত ঝালকাঠি জেলা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. ফয়সাল আহম্মেদ অভিযোগ করেন, ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হলেও আমাদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি হামলাকারীরা। পরে আমাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে নেতাকর্মীরা।

ঝালকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ বলেন, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছিল, তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সভা ছত্রভঙ্গ করে দেয়। এখানে কাউকে মারধর করা হয়নি। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, কর্মিসভার কোনো অনুমতি নেয়নি তারা। ওখানে কি হয়েছে, তা-ও আমাদের জানা নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network