শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

ঝালকাঠিতে মাহিন্দ্রা ও ট্রলির সংঘর্ষে নিহত ২

আপডেট: November 4, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকার মাহিন্দ্রা ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিদ্রা গাড়িতে থাকা ৫ যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।উপজেলার পিংড়ি স্কুল ব্রিজ এলাকায় আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক। তিনি জানান, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইট টানা ট্রলি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাদিন্দ্রার দুই যাত্রী নিহত হয়। এতে আরও ৫ জন আহত হয়। ঘটনার পর খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দেয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network