শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

ঝালকাঠিতে সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা

আপডেট: November 21, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে তার বাস ভবনের তিনটি গ্লাস ভেঙে যায়। বুধবার রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার নিজ বাড়ি মেহজাবিনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ৭/৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাহির থেকে ভবন উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে মাটিতে পড়ে যায়।

শাহজাহান ওমরের ভাগ্নে, ওই ভবনে বসবাসকারী রফিকুল ইসলাম দুলাল জানান, রাত ৮টার দিকে ৭/৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাহির থেকে ভবন উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যায়।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনা শুনেছি এ বিষয়ে কেউ কিছু জানায়নি বা কোন অভিযোগ-ও করেনি, তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বরিশালে অবস্থান করা শাহজাহান ওমর অভিযোগ করেছেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি নাসিম আকনের নেতৃত্বে আমার বাড়িতে হামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network