শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

ঝালকাঠিতে ৩০১ জাল নোটসহ আটক ২

আপডেট: February 17, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে ৩০১টি জাল টাকার নোটসহ মোসা. নুপুর বেগম (৩৫) ও মো. জসিম খলিফা (৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফজলুল হক খান এর নেতৃত্বে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ঝালকাঠি পৌরসভা কৃষ্ণকাঠি এলাকার কবিরাজ বাড়ি রোডে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সামনে থেকে বিভিন্ন অঙ্কের ৩০১টি জাল নোট যার মূল্য ২ লাখ ৯৬ হাজার টাকা সহ তাদের দুইজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ৩নং ওয়ার্ডের গৌরিপুর এলাকার আলামিন হাওলাদারের স্ত্রী মোসা. নুপুর বেগম এবং ঝালকাঠি সদর উপজেলার দেউরী এলাকার মো. ওয়াজেদ আলী খলিফার ছেলে মো. জসিম খলিফা।

ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাদের দুজনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে রাতেই ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network