শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

ঝালকাঠির নেছারাবাদে কায়েদ সাহেব হুজুরের সহধর্মিণীর ইন্তেকাল

আপডেট: February 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নেছারাবাদ মাদরাসার প্রতিষ্ঠতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম হযরত আযিযুর রহমান কায়েদ ছাহেব হুজুর রহ. এর সহধর্মিণী উম্মুল খায়ের (৯৫) মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে নেছারাবাদ গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ও তিন কন্যা রেখে গেছেন। তিনি আমিরুল মুসলিহীন মাওলানা মো. খলীলুর রহমান নেছারাবাদীর মা।
নেছারাবাদ মাদরাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম বলেন , নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমান বর্তমানে পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। আজ বাংলাদেশের উদ্দেশে তার সৌদি ত্যাগের কথা। বুধবার বিকালে ঝালকাঠিতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network