শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

টঙ্গীতে কাপড়ের কারখানায় আগুন

আপডেট: November 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে একটি কাপড় তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গীর পাগাড় এলাকার নোমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার কারখানাটি চলা অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে ডাইং বিভাগে ‘হোম ডাইং-১’ ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। প্রথমে কারখানার শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আজ সকালে কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. কায়েস কায়সার বলেন, সকালে কারখানার ডাইং বিভাগের হোম ডাইংয়ে (১) আগুন লাগে। প্রথমে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। আগুনে কারখানার মেশিন ও মালামাল পুড়ে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network