টঙ্গীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট: July 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন বেপারিপাড়ায় বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে আফ্রিদ মাহমুদ সাদ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছে। আফ্রিদ ওই এলাকার আক্তার হোসেনের বড় ছেলে।রোববার বিকালে ৪৭নং ওয়ার্ড মরকুন বেপারিপাড়া নিজ বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল আফ্রিদ। ঘুড়ি পাশে থাকা নারিকেলগাছে আটকে যায়। সেই ঘুড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে আফ্রিদ মারা যায়।

করোনাকালে ছুটিতে আফ্রিদ কয়েক মাস ধরে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ছিল। সোমবার সকাল সাড়ে ৮টায় মরকুন বেপারিপাড়া বালুরমাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।আফ্রিদ ঢাকার পোস্তগোলার ফরিদাবাদ জামিয়া নুরে মদিনা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

সে কোরআনের ১২ পারা মুখস্থ করেছিল বলে জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ নোমান। আফ্রিদের পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network