টাকা না পেয়ে বাবার বুকে ছুরি চালাল ছেলে!

আপডেট: October 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় টাকা না পেয়ে বাবার বুকে ছুরি চালিয়েছে ছেলে। আজ রবিবার সকালের এ ঘটনায় প্রবাসী বাবা মগুল হোসেনকে (৫৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত মগুল মিয়া ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়েছে ঘাতক ছেলে মনির হোসেন (৩১) ও তার স্ত্রী।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে দুপুর নাগাদ থানায় কোনো মামলা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, দীর্ঘদিন সৌদি আরব থাকা মগুল হোসেন এক মাস আগে দেশে ফিরেছেন। মগুলের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মনির সবার বড়। তিন সন্তানের জনক মনির ছিল অনেকটা ভবঘুরে প্রকৃতির। তার বিরুদ্ধে রয়েছে মাদক সেবন ও একাধিক বিয়ের অভিযোগ। সে বিভিন্ন দোকানে ও মানুষের কাছে দেনা করলে পরিশোধের জন্য বাবাকে চাপ দিত। গতকাল শনিবার ঢাকায় গিয়ে রাতেই সে ফিরে আসে।

ওসি আরো জানান, রবিবার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগুল মিয়া। কিছুক্ষণ পর বাবার কাছে টাকা চান মনির। এতে অস্বীকৃতি জানালে মনির উচ্চৈঃস্বরে চেঁচামেচি শুরু করেন ও একপর্যায়ে বাবার বুকে ছুরি বসিয়ে দেন। স্বজনরা আহত মগুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network