শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন

টিপু ও প্রীতি হত্যার রহস্য অল্প সময়ের মধ্যে উন্মোচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: March 26, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টিপু ও প্রীতি হত্যার রহস্য অল্প সময়ের মধ্যে উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫০) ও কলেজ শিক্ষার্থী মিয়া আফনান প্রীতি (২২) হত্যাকাণ্ড নিয়ে তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডটি রাজনৈতিক কিনা ‘এখনই বলা ঠিক হবে না।

শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারে পুলিশ ও র‌্যাব দুই বাহিনীই তৎপর রয়েছে। সেইসঙ্গে তারা এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছেন, অনুসন্ধান করছেন। আমরা মনে করছি, আমরা আশা করি খুব শিগগিরই এই হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।’

এ সময় পুলিশ মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network