টুঙ্গীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে: নিহত ৩, আহত ৩০
আপডেট: November 28, 2020
ফেইসবুক শেয়ার করুন
টুঙ্গীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে: নিহত ৩, আহত ৩০
আপডেট:
Photo Card
Preview
টুঙ্গীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে: নিহত ৩, আহত ৩০
অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার দুপুর ১২টার পর উপজেলার মালেকের বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুঙ্গীপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন। অন্য দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার দুপুর ১২টার পর উপজেলার মালেকের বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গীপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন। অন্য দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।