আপডেট: June 25, 2022

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাজমুল হোসেন নামের একজনকে আটক করেছে। শনিবার (২৫শে জুন) সকালে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল হোসেন (৩৪) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের ঘাটপাড়ার শফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই শামীম রেজা, এএসআই হাফিজ এবং এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শনিবার সকাল সাড়ে ১০টার সময় দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন রান্নাঘর হোটেল অ্যান্ড সুইটসের সামনে থেকে নাজমুল হোসেনকে আটক করেন।
এ সময় তার হাতে থাকা বাজার করা ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তা জব্দ করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

