শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

ঢাকায় এসেছে উইন্ডিজ ক্রিকেট দল

আপডেট: January 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

খেলাধুলা:: বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টেস্ট খেলতে আজ রোববার ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে সফরকারীরা।ঢাকায় পা রাখার পর রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কোয়ারেন্টিনের প্রথম তিনদিন হোটেল রুমে থাকার কথা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। এরপর কোভিড টেস্টের ফল নিয়ে নিজেদের মধ্য অনুশীলনের সুযোগ পাবেন তাঁরা।

কোয়ারেন্টিন পর্ব শেষ করে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

এদিকে বাংলাদেশ সফরে আসার আগে করোনা পরীক্ষা করিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। সেখানে করোনা পজিটিভ হয়েছেন দলটির পেসার রোমারিও শেফার্ড। করোনা শনাক্ত হওয়ায় পুরো সফর থেকে ছিটকে গেছেন তিনি। শেফার্ডের বদলে ওয়ানডে সিরিজের জন্য বার্বাডোজের খেলোয়াড় কিওন হার্ডিংয়ের নাম ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রিফার, কিওন হার্ডিং ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network