শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

তজুমদ্দিনে চিকিৎসার টাকা জোগাতে না পেরে স্ত্রীর ওড়নায় ফাঁস দিলেন স্বামী

আপডেট: April 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ফাঁস দিলেন স্বামী। শনিবার দুপুরে আড়াইলিয়া গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত আব্দুল খালেক ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউপির ৬নং ওয়ার্ডের দক্ষিণ আড়াইলিয়া গ্রামের আবু কালামের ছেলে।

স্বজনরা জানায়, আব্দুল খালেক প্রায় এক বছর আগে বিয়ে করেন। বিগত ৪-৫ মাস আগে থেকে তার মূত্রথলিতে ব্যথা করলে তিনি বরিশাল গিয়ে ডাক্তার দেখান। সে সময় ৩টি পাথর ধরা পরে। কিছুদিন আগে বরিশালের এক চিকিৎসক একটি পাথর বের করে পাইপ লাগিয়ে দেন এবং বাকি পাথর বের করার জন্য আবারো যেতে বলেন। কিন্তু টাকার অভাবে আব্দুল খালেক বরিশাল যেতে পারেন না। কয়েকদিন ধরে আবার ব্যথা শুরু হয় খালেকের।শুক্রবার থেকে তার ব্যথা বেড়ে যায়। এতে রাতে তিনি ঘুমাতে পারেন না। সারারাত ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকেন।

শনিবার দুপুরে তার মা-বাবা ও স্ত্রী অন্যের জমিতে ডাল ও মরিচ তুলতে যান। এই সুযোগে তিনি স্ত্রীর ওড়না আড়ার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক জানান, দুপুরে খালেকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network