তথ্য-প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়েছে ২২৩ কোটি টাকা
তথ্যপ্রযুক্তি খাতে ২০২০-২১ অর্থবছরে এক হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থবছরের (২০১৯-২০২০) চেয়ে এবার এই খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ২২৩ কোটি টাকা। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন। নতুন অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের শিরোনাম ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। আগামী ২০২০-২১ অর্থবছরে মোট রাজস্বের...