শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

তালতলীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ ১৫ পরিবার পানিবন্দি

আপডেট: June 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দনি সদ্দিকিী, আমতলী (বরগুনা)।
রগুনার তালতলীতে খাল বেনামে বন্দোবস্ত নিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করায় অতিবর্ষনের ফলে পানি বন্দি হয়ে পরেছে ১৫ পরিবার। পুকুর উঠান এমনকি রান্নাঘরে পানি ঢোকার কারনে গত ৩দিন ধরে ওই পরিবারগুলোর রান্নাবান্না বন্ধ রয়েছে। সন্তান সন্ততি নিয়ে অনাহারে অর্ধহারে দিন কাটছে তাদের। বৃহস্পতিবার উপজেলার দক্ষিন ঝাড়াখালী গ্রামে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

ভূক্তভোগীদের অভিযোগে জানা গেছে, উপজেলার উত্তর ঝাড়াখালী মৌজায় শাহজাহান মৃধা নামে আলীরবন্দর খালের খাস খতিয়ানের ১০৭০, ২৫০২ ও ৩১০৬ নং দাগের ১একর জমি ২০০৬ সালে বন্দোবস্ত দেখিয়ে দক্ষিন ঝাড়াখালী গ্রামের শাহজাহান খান ভোগদখল করে আসছে। চলতি বছরে ওই খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে। চলতি অমাবশ্যার জোথয়ের কারনে অতিবৃষ্টির পানি নামতে না পারায় দক্ষিন ঝাড়াখালী গ্রামের মন্নান খান, আইউব আলী মাস্টার ও তোতা মিয়াসহ ১৫ পরিবার পানি বন্দি হয়ে পরেছে। বৃষ্টির পানি নামতে না পারায় তলিয়ে রয়েছে তাদের পুকুর, উঠান এমনকি অনেকের রান্না ঘরও। চলাফেরায় কষ্টসহ সন্তান সন্ততি নিয়ে অনাহারে অর্ধহারে দিন কাটছে তাদের।

ওই ১৫ পরিবারের অভিযোগ, পানিতে রান্নাঘর তালিয়ে যাওয়ার কারনে ৩দিন ধরে রান্নাবান্না বন্ধ রয়েছে অনেকেরই। শাহজাহান মৃধা নামের ৯৭২নং ভূয়া বন্দোবস্ত কেসটি বাতিল করে শাহজাহান খানের ভোগদখলকৃত খালটি কেটে দিলে চিরদিনের জন্য পানি বন্দি থেকে মুক্তি পাবে ওই ১৫ পরিবার।

এ বিষয় শাহজাহান খানকে না পাওয়ায় তার পুত্র শাহিন খান জানান, পরিবারগুলো পানি বন্দি আমাদের মৎস্য ঘেরের কারনে নয়। এ ছাড়াই ওই পরিবারগুলো পানি বন্দি রয়েছে। আমাদের ঘের পর্যন্ত পানি আসলে বাঁধ কেটে পানি নামিয়ে দেব।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, সংবাদটি মোবাইল ফোনে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যব¯’া নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network