শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

তালতলীতে চাচার ‘বিশেষ অঙ্গ’ কেটে দিল ভাতিজি, জানা গেল কারণ

আপডেট: November 9, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীতে প্রতিবেশি চাচা কবির হোসেন ‘বিশেষ অঙ্গ’ কর্তনের অভিযোগ ভাতিজির বিরুদ্ধে।বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ভিকটিমকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত কবির হোসেনের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ১৭ বছরের ভাতিজিকে কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিলেন কবির। বৃহস্পতিবার রাতে ভাতিজির বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান কবির। এ সময় কবির ‘বিশেষ অঙ্গ’কেটে দেন ভাতিজি। পরে নিজেকে রক্ষা করতে দৌড়ে বাইরে গেলে কবিরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত ভাতিজি জানান, কবির সম্পর্কে চাচা হলেও এর আগে তার বড় দুই বোনকে উত্ত্যক্ত করতো। রাতে তার বাবা-মা পাশেই শুঁটকি শুকানোর কাজে গেলে সেই সুযোগে বাড়িতে আসেন চাচা কবির। এ সময় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালালে পাশে থাকা দা দিয়ে তার ‘বিশেষ অঙ্গ’কেটে দেন।

তবে অভিযোগ অস্বীকার করে আহত কবির বলেন, ওই মেয়েদের বাড়ির পাশে আমার শুঁটকির ব্যবসা আছে। শুঁটকি চুরি হয় বিধায় পাহারা দিচ্ছিলাম। এ সময় দুটি ছেলে দেখে তাদের পিছু নিয়ে ওই বাড়ির কাছে গেলে তারা আমাকে ধরে নিয়ে মারধর করে এবং আমার ‘বিশেষ অঙ্গ’কেটে দেয়।

বৃহস্পতিবার রাতে তালতলী থানার ওসি মো. কালাম খান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network