দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করলো মা

আপডেট: April 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছেন মা মাহফুজা (৩০)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহফুজা ওই গ্রামের ট্রাকচালক শিমুল হোসেনর স্ত্রী।

নিহত শিশুরা হলো- মাহফুজ (৮) ও মোহনা (৬)।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। মৃতদেহগুলো এখনও ঘরের মধ্যে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিআইডি সদস্যরা আসার পর বাকি সিদ্ধান্ত নেয়া হবে। বিস্তারিত পরে বলতে পারব।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network