শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

দুমকিতে ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর পরিবারের পাশে নাহিদ ইসলাম

আপডেট: March 20, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে পটুয়াখালী সদর হাসপাতালে গিয়ে জুলাই বিপ্লবে নিহত শহীদের কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে দেখা করেছেন।হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।পরে সংবাদ সম্মেলন করে পালাতক আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান নাহিদ ইসলাম।

নাহিদ ইসলামের সফর সঙ্গী ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, এবং গণতান্ত্রিক ছাত্র ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান।

গত মঙ্গলবার সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে নিহত পিতার কবর জিয়ারত শেষে ভুক্তভোগী কিশোরী তার নানা বাড়ি যাচ্ছিলেন। এই সময় একই এলাকার মুন্সিবাড়ির কাছে পৌঁছালে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সী (২০) তাকে ধর্ষণ করে। তারা ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে, ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।এদিকে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, “যে দলেরই হোক অপরাধী অপরাধীই, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network