দুমকিতে স্কুলছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা

আপডেট: March 30, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে কিশোর গ্যাংয়ের সদস্য মো. রিফাতের বিরুদ্ধে মো. সিয়াম (১২) নামে এক স্কুলছাত্রকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।আহত মো. সিয়াম (১২) দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা জসিম শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ছাত্র সিয়াম এবং তার সহপাঠী কিশোর গ্যাংয়ের সদস্য রিফাত ছোটবেলা থেকেই পাঙ্গাশিয়া নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে একসঙ্গে পড়াশুনা করছে। সিয়াম ও রিফাতের বসবাস পাশাপাশি এলাকায়। এর সুবাদে কোনো একটা কাজের কথা বলে রিফাত শুক্রবার সন্ধ্যায় সিয়ামকে ডেকে অটোরিকশায় তোলে।

পরে তেঁতুলবাড়িয়া নামক এলাকার এক জঙ্গলে নিয়ে যায়। সেখানে সিয়ামকে বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে হত্যার উদ্দেশে ছুরি দিয়ে গলাকাটার চেষ্টা করে। এ সময় সিয়ামের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন টের পেলে রিফাত পালিয়ে যায়। আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network