শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি: বিবিএস

আপডেট: June 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। এক বছরে ১ দশমিক ৩০ জন্মহারে জনসংখ্যা বেড়েছে প্রায় ২৬ লাখ।সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস আজ সোমবার এ হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।

এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশের প্রাক্কলিত জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি ৯১ লাখ। জন্মহার ছিল ১ দশমিক ৩০।দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর ৮ মাস হয়েছে। পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর আর নারীর ৭৪ দশমিক ৫ বছর।সাত বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ২ আর ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ৬।বিবিএসের দাবি, দেশের ৯৬ দশমিক ২ ভাগ পরিবার বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত। স্যানিটেশন আছে ৮১ দশমিক ৫ ভাগ পরিবারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network