শিরোনাম

দেশের মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: তোফায়েল

আপডেট: December 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এই দেশে স্থাপিত হবেই। ৭১’র পরাজিত শক্তিরা আবার মাথা চারা দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।বুধবার ভোলা শহরের ভাসানী মঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তৃতা করেন তোফায়েল।

এ সময় তিনি ভোলা জেলার আওয়ামী লীগের প্রসঙ্গ তুলে ধরে বলেন,  আওয়ামী লীগের নেতৃত্ব আজ সুদৃঢ়।  সব অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগসম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network