১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

দেশের মানুষকে আইটি সেবা দিচ্ছে জিহাদের ‘ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক’

আপডেট: জুলাই ১৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষের কাছে আইটি সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন সফটওয়্যার ও ওয়েভ ডেভেলপার প্রকৌশলী মো. জিহাদ রানা। বাবার কিনে দেয়া এক কম্পিউটার দিয়ে শুরু। এখন তার প্রতিষ্ঠান ‘ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক’ -এর সেবা নিচ্ছেন ৩ হাজারের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান।

বরিশালেই জন্ম ও বেড়ে ওঠা জিহাদ রানার। টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.এস.সি পাস করে সার্ভার ও আইটি সেক্টরে পারদর্শিতার প্রমাণ রেখেছেন তিনি।

মায়ের ইচ্ছা ছিল ছেলে ব্যাংকার হবে। তবে প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপিংয়ে আগ্রহী জিহাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি চলতে থাকে স্বপ্নযাত্রা। শুরুতে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করা শুরু হয় ওয়েব ডিজাইন ও সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হয়ে কাজ শুরু করেন পড়াশোনার মাঝেই।

সেই ধারাবাহিকতায় ২০০৯ সালে শুরু করেন ওয়েব হোস্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক। কাজ করে যান ওয়েব হোস্টিংয়ে আন্তর্জাতিক ব্র্যান্ড ও দক্ষ সাপোর্ট টিম তৈরির মাধ্যমে বাংলাদেশের শিক্ষিত তরুণদের নিয়েই বাংলাদেশের মানুষের দ্বারপ্রান্তে ডিজিটাল ও বিশ্বস্ত আইটি সেবা পৌঁছে দেয়ার জন্য।

জিহাদ রানার ওয়েব হোস্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট ফার্মের বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.engineerbd.net-এই ওয়েবসাইটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network