শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

দেশে আরও ১৩২ জনের প্রাণহানি, শনাক্ত ৮৪৮৩

আপডেট: July 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক: করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৭৮ জনে।

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৮ হাজার ৪৮৩ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

এর আগে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। সেদিন ১৪৩ জন মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। এ নিয়ে দেশে সুস্থ হলেন মোট ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network