দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৬৯ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ৬০২৮

আপডেট: April 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৬ হাজার ২৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৯১ জন ও মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮৫৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।

এর আগে, গতকাল সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়, যা এ যাবৎ সর্বাধিক। একই সময় ৭ হাজার ২০১ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়। সে হিসেবে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network