শিরোনাম
গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন

দেশে করোনায় আরও ৪০ মৃত্যু

আপডেট: May 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৫ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬২৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ ৫৪ হাজার ৯১৯টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৭ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ০৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ২৬ জন। আর নারী ১৪ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network