শিরোনাম
বোরহানউদ্দিনে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীদের নির্যাতনের ভিডিও ভাইরাল অবরুদ্ধ দিল্লি, মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসানকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা উজিরপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচিবের মতবিনিময় অসুস্থ হান্নান আজিজিকে দেখতে হাসপাতালে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব নূরুর রহমান বেগ বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চু*রির অভিযোগ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন

আপডেট: August 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) এ উপলক্ষে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। রোগীদের মাঝে খাবার পরিবেশনের পাশাপাশি তাদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম।

এ সময় তিনি আবাসিক মেডিকেল অফিসার ও অন্যান্য মেডিকেল অফিসারদের সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তিরত রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, শারীরিক অবস্থা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজ নেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং তাদের মানসিকভাবে স্বস্তি দিতে এ বিশেষ খাবারের আয়োজন করা হয়। রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিয়মিতভাবে খোঁজখবর রাখছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network