আপডেট: June 12, 2026
খবর বিজ্ঞপ্তি:
বরিশালের বেসরকারি কেএমসি হাসপাতাল এ মুমূর্ষু রোগীর মৃত্যুকে ইস্যু করে কতিপয় দুর্বৃত্ত্বের হামলা এবং দায়িত্বরত নবীন চিকিৎসকের প্রাননাশের চেষ্টার মত ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছে ড্যাব শেবাচিম শাখা ও বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।
১১ জুন বৃহস্পতিবার নেতৃবৃন্দ কেএমসি হাসপাতাল পরিদর্শন করেন এবং আহত চিকিৎসক এর সাথে দেখা করে সহমর্মিতা প্রকাশ করেন। একই সাথে অনতিবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
তাছাড়া কেএমসি হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সেবা বৃদ্ধিতে আইসিইউ স্থাপন এবং চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির জন্য জোরালো পরামর্শ দেওয়া হয়। কেননা এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরীতে এসব অব্যবস্থাপনা সহায়ক হয়ে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ড্যাবের সভাপতি ডা. কবিরুজ্জামান, শেবাচিম ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ, দপ্তর সম্পাদক ডা. ইশতিয়াক আহমেদ রিফাত, ডা. আবদুল মালেক, ডা. সাইদুল ইসলাম আবীর, ডা. মাজহারুল রেজওয়ান রেজা সহ ড্যাবের নেতৃবৃন্দ।

