দেশে করোনায় একদিনে ৫০ জনের মৃত্যু, শনাক্ত ২৯২৮, মোট প্রাণহানি ২৬৬৮

আপডেট: July 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৬৬৮ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।

সোমবার বেলা আড়াইটার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি।অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট এক লাখ ১৩ হাজার ৫৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ।

দেশে  গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network