দেশে করোনায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৮০৯

আপডেট: March 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮০৯ জন। সোমবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ২ হাজার ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন আক্রান্ত হলেন।গত ২৪ ঘণ্টায় নতুন ৩০ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৭২০ জন। এছাড়া একদিনে ১ হাজার ৭৫৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network