নলছিটিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

আপডেট: November 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তর জুরকাঠি এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মা ও নবজাতকের অসুস্থতার বিষয়টি স্থানীয়রা নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুকে জানান। পরে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পর ঘটনাস্থলে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানা পুলিশের সদস্যরা।স্থানীয়দের সহযোগিতায় নবজাতককে সাময়িকভাবে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হয়। অন্যদিকে, প্রসূতি মাকে চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ জানান, খবর পাওয়ার পর ইউএনওর নির্দেশনায় ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নবজাতককে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। প্রসূতি মাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে নবজাতককে বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত ছোটমণি নিবাসে পাঠানো হবে। কেউ শিশুটির অভিভাবকত্ব নিতে চাইলে ঝালকাঠি শিশু আদালতে আবেদন করতে হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network