নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

আপডেট: November 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি:: নেত্রকোনার কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।এর আগে সকালে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃত হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের শাহ আলম (৩২)।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরো জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১৭টি পোটলায় মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা সিএনজিচালিত অটোরিকশার মূল্য ৫ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ২৪ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের মোট মূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network