পটুয়াখালীর দুই ইউপিতে ভোটগ্রহণ চলছে

আপডেট: April 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুটি ইউনিয়নে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এ ইউনিয়ন দুটি হচ্ছে সদর উপজেলার ভুরিয়া ও কমলাপুর ইউনিয়ন।

রোববার সকাল ৮টায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে। এদিকে ভোটারদের স্বাস্থ্য সমস্যা হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে কাজ করছে মেডিকেল টিম।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য ৯, সাধারণ সদস্য ২৫ জন আর কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত সদস্য ৮, সাধারণ সদস্য ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ দুই ইউনিয়নে ১৮টি ভোট কেন্দ্রে প্রায় ২৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে দুই ইউপিতে ১২ জন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন র‍্যাব সদস্য, প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সারমিন সুলতানা জানান, এ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষে সকল প্রস্তুতি নেয়া আছে। আশা করছি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network