শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

পটুয়াখালীতে ‘অর্ধকোটি’ মূল্যের তক্ষকসহ ২ ব্যবসায়ী আটক

আপডেট: March 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে র‌্যাব-৮‘র বিশেষ অভিযানে তক্ষকসহ দুই তক্ষক ব্যবসায়ীকে আটক হয়েছে। বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার খলিশাখালী এলাকার আরশাদ মোল্লার বাজারে এ অভিযান চালানো হয়। এসময় স্থানীয় মৃত মকবুল হাওলাদারে ছেলে জসিম হাওলাদার (৪২) ও গলাচিপা উপজেলার পানপট্টির বাসিন্দা লাল মিয়া গাজীর ছেলে মো. হাসান গাজীকে (২৫) আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে পটুয়াখালী র‌্যাব-৮‘র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, বিরল প্রজাতির বন্য প্রাণী তক্ষক পাচারে পটুয়াখালীতে একটি চক্র কাজ করছে। ইতোপূর্বে র‌্যাবের অভিযানে তক্ষকসহ একাধিক ব্যক্তিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপান সংবাদের ভিত্তিতে দুই ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, ১০ থেকে ১২ ইঞ্চি একটি তক্ষকের মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা বলে গুঞ্জন রয়েছে। উদ্ধার হওয়া তক্ষকটি ১৪ ইঞ্চি। জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-বি ধারাসহ বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪(খ) ধারায় মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network