শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

পটুয়াখালীতে একরাতে দু’জনের লাশ উদ্ধার

আপডেট: April 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

পটুয়াখালীতে পৃথক ঘটনায় দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাঙ্গাবালী ও মির্জাগঞ্জ উপজেলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন- রাঙ্গাবালীর আনোয়ার হাওলাদার (৫৫) ও মির্জাগঞ্জের শিশু ফারদিন বিনতে কবির।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ার চর গ্রামের বনের ভেতর থেকে আনোয়ার হাওলাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আনোয়ার ঢাকায় কেরানীগঞ্জে ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।লকডাউনের ঘোষণার পর তিনি কর্মহীন হয়ে পড়েন। পরে ১২ এপ্রিল রাজধানী থেকে তিনি গ্রামের বাড়িতে আসেন।এদিকে একই রাতে মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে ফারদিন বিনতে কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফারদিন দেউলি-সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত গোলাম কবির খোকনের মেয়ে। সে পূর্ব ঘটকের আন্দুয়া সরকারি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, স্বজনদের অভিযোগ না থাকায় লাশের দাফন ব্যবস্থা করা হয়েছেমির্জাগঞ্জ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network